1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে চারা বিতরণ । বেনাপোল পৌর নির্বাচনে নামছেন ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজ গ্রাম দুর্গাপুরে গণসংযোগ। পাটকেলঘাটায় সোহাগ পরিবহন খাদে, ঘটনাস্থলেই নিহত- ১। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না মিয়া হত্যা মামলার আসামী জালাল ডাকাত গ্রেফতার। কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি। সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফিরে আসে শান্তি।

ইমরানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কোটচাঁদপুরে ছাত্রলীগের বিক্ষোভ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৭১ বার পঠিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ-
ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল- ইমরানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কোটচাঁদপুর উপজেলা ও পৌর ছাত্রলীগ।

রবিবার সকালে সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজে থেকে বিক্ষোভ মিছিল টি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে কোটচাঁদপুর বাজারের পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর কেএমএইচ কলেজের সাবেক ছাত্র লীগের সভাপতি ওবাইদুল হকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সঞ্চালনায় ছিলেন পৌর ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ কুমার হালদার।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক রাব্বি হাসান, পৌর ছাত্রলীগ নেতা রুবায়েত ইসলাম রাহুল, কলেজ ছাত্রলীগ নেতা শাফিন আহমেদ, মানিক, নয়ন,ইমদাদুল হক,জীম, ইশান প্রমুখ।

এ সময় বক্তারা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল ইমরানের অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশ্বর্ত মুক্তির দাবি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT