1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ঝিকরগাছায় ২৬ দিনের শিশুর রহস্যজনক মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৯১ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল , ঝিকরগাছা যশোর :

যশোরের ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর ৩নং ওয়ার্ডে ২৬ দিন বয়সী কন্যা শিশু নুসরাতের রহস্যজনক মৃত্যু হয়েছে। শিশুটি আশরাফ হোসেনের বাড়ির নীচতলার ভাড়াটিয়া রাহিদুল ইসলাম ও পারভীন বেগম দম্পতির একমাত্র সন্তান। খোঁজ নিয়ে জানা যায় শৈলকূপার বোয়ালিয়া গ্রামের মৃত নেয়ামত আলীর পুত্র রাহিদুলের সাথে ঝিকরগাছার নিশ্চিন্তপুর গ্রামের আঃ জলিলের মেয়ে পারভীনার সাথে গত বছরের ১৬ ডিসেম্বর পারিবারিক ভাবে বিয়ে হয়। তখন দুজনেই দুটি এনজিও সংস্হায় চাকরি করতো। বর্তমানে দুজনই বেকার।গত সেপ্টেম্বর মাসে এই দম্পতি ঝিকরগাছায় বাসা ভাড়া নেয় আবার গতকালই তাদের বাড়ি ছেড়ে দেওয়ার কথা ছিল। নুসরাতের মা পারভীন জানান, গতকাল ১৫/১০/২২ তারিখ (শনিবার) সকালে বাচ্চাটিকে ঘুমন্ত অবস্থায় রেখে বাজার করতে যান। এসময় বাচ্চার কাছে তার বাবাও ঘুমিয়ে ছিল। আধা ঘণ্টা বা ৪০ মিনিট পরে তিনি বাসায় ফিরে দেখেন বাচ্চাটি তার বাবার কোলে অসাড় হয়ে পড়ে আছে। কি হয়েছে জানতে চাইলে রাহিদুল বলেন, নুসরাত মারা গেছে। তার মা তখন বাড়ির মালিকের স্ত্রীকে সাথে নিয়ে পার্শ্ববর্তী আনিকা ক্লিনিকে নিয়ে গেলে কতৃপক্ষ জানায় বাচ্চাটি মারা গেছে। তখন তিনি চিৎকার করে কাঁদতে থাকেন এবং তার স্বামীকে উদ্দেশ্য করে বলতে থাকেন আজ তোমার জন্য আমার বাচ্চাটি মারা গেছে। একথা উপস্থিত সবাই শোনেন। প্রতিবেশীদের বরাতে জানা যায়, উক্ত ভাড়াটিয়াদের চলাফেরা স্বাভাবিক ছিলোনা। তাদের বাচ্চাটিও রাতে কান্নাকাটি করতো। তবে হঠাৎই বাচ্চাটি মারা যাওয়ার ঘটনাটি সকলে অস্বাভাবিক মনে করছেন। এসময় অনেকে বাচ্চার গলায় দাগ দেখেছেন বলেও জানা গেছে। এই বিষয়ে থানায় অভিযোগ করবেন কিনা জানতে চাইলে নুসরাতের মা কোথাও অভিযোগ করবেননা বলে জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT