1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত দু’জনকে বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৫৪ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

যশোরের ঝিকরগাছায় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক- ২০২১ (রৌপ্য) প্রাপ্ত দু’জনকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ প্রেসক্লাব, ঝিকরগাছা উপজেলা শাখা। ১৫/১০/২০২২ তারিখ (শনিবার) বিকাল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানে কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ঝিকরগাছা উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা জনাব আয়ুব হোসেন এবং কৃষিতে নারীর অবদান, জৈবসার প্রস্ততকারী নারী উদ্যোক্তা নাসরীন সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় এবং কে এম ইদ্রিস আলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব যশোর জেলা শাখার সভাপতি সাংবাদিক মতিয়ার রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ঝিকরগাছার সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন চাঁদ, অর্থ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান খান, কার্যকরী সদস্য নুরুল্লাহ খান রুমি, আক্তারুজ্জামান আক্তার, ইমতিয়াজ আহমেদ শিপন, মাসউদুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, আলমগীর হোসেন, সেবা সংগঠন এর সদস্য রায়হান, লক্ষ্মণ, সেবক সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ আরও অনেকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT