1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম:
খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে। কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান কে অর্থদণ্ড ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত। কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নূরুল আমিন বাবুলকে সম্বার্ধনা । ফারুয়া ইউনিয়নে সুপেয় পানির সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করলেন ———–  কাজল তালুকদার । পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে চারা বিতরণ । বেনাপোল পৌর নির্বাচনে নামছেন ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজ গ্রাম দুর্গাপুরে গণসংযোগ।

শৈলকুপায় ভাইয়ের হাতে ভাই খুন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৭১ বার পঠিত

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা চাচাতো ভাইদের লাঠির আঘাতে আমজাদ হোসেন মন্ডল (৫০) নামের একজন নিহত হয়েছে। সে পৌর এলাকার খালকুলা গ্রামের হোসেন আলী মন্ডলের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির জমাজমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভায়েরা আমজাদ মন্ডলকে বেধড়ক মারপিট করে। সে সময় তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে সে মৃত্যু বরণ করেন।
নিহত আমজাদ মন্ডল পেশায় রাজমিস্ত্রী ও কৃষিকাজের সাথে জড়িত ছিল বলে স্থানীয়রা জানায়।

এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পৌরসভার খালকুলা গ্রামে আমজাদ হোসেন মন্ডল নামে একজন নিহত হয়েছে। হত্যা মামলা দায়েরে প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে মৃত্যুর খবর পেয়ে অন্যান্য আসামীরা আগেই এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT