1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

শৈলকুপায় রাতের আধারে ৭’শ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৬২ বার পঠিত

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় রাতের আধারে প্রায় ৭’শ কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যক্তির দাবি, সামাজিক দলাদলির কারণে শত্রুতাবশত প্রতিপক্ষের লোকজন এ ক্ষতি করতে পারে। এ ঘটনায় তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, শৈলকুপা শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে দামুকদিয়া গ্রাম। ঐ গ্রামের কৃষক মাসুদ মোল্লা গ্রামের দক্ষিণ মাঠ এলাকায় ২৫ কাঠা জমিতে লাগিয়েছিলেন প্রায় ৭ শ’ কলাগাছ। কিন্তু রাতের আধারে তার সব কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্থ কৃষক মাসুদ মোল্লা বলেন, আজ সকালে কলাবাগানে গিয়ে দেখি, বাগানের প্রায় ৭’শ কলাগাছের সবই ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। কলাগাছে কলা ধরতে শুরু করেছিল। এখন আমার মাথায় হাত।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, রাতের আধারে কলা গাছ কাটার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT