1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

ঝিনাইদহে সুবির কুমার দাস হত্যার প্রতিবাদ ও খুনদের ফাঁসির দাবীতে মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৫৮ বার পঠিত

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের সেলুন কর্মী সুবির কুমার দাস হত্যার প্রতিবাদ ও খুনদের ফাঁসির দাবীতে চাকলাপাড়া মহল্লাবাসি মানববন্ধন করেছে।শুক্রবার বেলা ১০টার দিকে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।এই কর্মসূচিতে চাকলাপাড়া,মহিষাকুন্ডু ও পুরানো হাটখোলা এলাকার শত শত নারী পুরুষ অংশ গ্রহন করেন।কর্মসুচি শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,মুক্ত,রাম সরকার,সাদ্দান হোসেন,শামসুল হক,সুজিত কর্মকার,সুকুমার দাস,নাসের হাসান সোহাগ,সুশান্ত সরকার প্রমুখ।বক্তাগন বলেন চাকলাপাড়া পাড়ায় কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে।প্রশাসনকে মাসোয়ারা দিয়ে এই চক্র মাদক ব্যবসা করে যাচ্ছে।তারাই পারিবারিক বিরোধের জের ধরে সেলুন কর্মী সুবিরকে নির্মম ভাবে হত্যা করেছে বলেছে অভিযোগ করা হয়।উল্লেখ্য গত সোমবার ( ৪ অক্টোবর) মধ্যরাতে চাকলাপাড়ার মির্জা মহলের সামনে সুবীরকে হত্যা করা হয়।হামলায় নিহত’র পিতা সত্যপদ দাস,মা শিখা রানী দাস ও ভাই খোকন দাসও আহত হন।তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন আছেন।এ ঘটনায় র‌্যাব মামলার আসামী নির্মল দাস ও লিমন জোয়ারদার সহ কয়েকজন কে গ্রেফতার করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT