1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

কালীগঞ্জে কালভার্ট ভেঙ্গে জনদুর্ভোগ চরমে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৮৯ বার পঠিত

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভাধীন কাশীপুর-হাকিমপুর সড়কের কাশীপুর খালের পুরাতন কালভার্ট ভেঙ্গে মরণ ফাঁদে পরিণত হয়েছে। কালভাার্টটি ভেঙ্গে পড়ায় ওই সড়কে চলাচলকারী হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে কালভার্টটি ভেঙ্গে পড়ে। তবে বেশ কয়েক মাস আগে থেকেই কালভার্টটি ভঙ্গুর অবস্থায় ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

কাশিপুর গ্রামের কৃষক ররবিউল ইসলাম জানান, কালভার্টটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। যশোরের চৌগাছা উপজেলাসহ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রোকনপুর ও ত্রিলোচনপুর ইউনিয়নসহ অর্ধশত গ্রামের হাজার হাজার মানুষ ও শিক্ষার্থীরা যাতায়াত করে। কালভার্টটি ভেঙ্গে পড়ায় চরম দূভোগে পড়েছে মানুষ।

পৌর কাউন্সিলর মেহেদী হাাসান সজল বলেন, কালীভার্টটি ভেঙে যাওয়ায় কালীগঞ্জ থেকে হাকিমপুর যাওয়া-আসার পথ সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে সেটি ঝুঁকিপূর্ণ ছিলও। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ ও শিক্ষার্থীরা চলাচল করে। ভেঙ্গে যাওয়ার পর মাটি দিয়ে কিছুটা ভরাট করে চলাচলের উপযোগী করা হয়েছে।

শিমলা রোকনপুর গ্রামের মোক্তার হোসেন বলেন, শুক্রবার বিকালে হঠাৎ কালভার্টটি ভেঙ্গে পড়ে। ফলে সড়কে চলাচলকারী মানুষ দুর্ভোগে পড়ে। সাময়িকভাবে স্থানীয়রা ভাঙ্গা স্থানে গাছের ডাল পুতে সাবধান করছে।

কালীগঞ্জ উপজেলা এলজিইডি’র প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, কালভার্ট ভেঙ্গে পড়ার সংবাদ পেয়েছি। ভাঙ্গা কালভার্টটি অনেক পুরাতন। রাস্তা এবং ওই রাস্তার কালীভার্ট ও ব্রীজ নির্মাণের জন্য প্রস্তাবনা আগেই পাঠানো হয়েছে। প্রস্তাব পাশ হলেই কাজ শুরু হবে। বর্তমানে ওই সড়কে চলাচলকারী মানুষের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন এই এলজিইডি কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT