1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

ঝিনাইদহে যুবককে কুপিয়ে হত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৫১ বার পঠিত

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকায় মির্জা মহলের সামনে সুবীর কুমার দাস (৩২) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার রাত ২ টার দিকে শহরের নবগঙ্গা নদীর পাশে দাসপাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত সুবীর দাস শহরের চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের ছেলে। সত্যপদ দাস ঝিনাইদহ সার্কিট হাউজের মালি হিসেবে কর্মরত।

স্থানীয়রা জানায়, চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের সঙ্গে সুনিল চন্দ্র দাসের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। সোমবার ওই মামলায় হাজিরা দিয়ে আসে উভয়পক্ষ। এরপর রাতে চাকলাপাড়ার মির্জামহলের সামনে সত্যপদ দাসের ছেলে সুবির দাসের সঙ্গে সুনিল দাসের কথাকাটাকাটি হলে একপর্যায়ে সুনিল তাকে ধারলো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন।

পরে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেসময় ধারালো অস্ত্রের আঘাতে সুবিরসহ সত্যপদ দাস, সীতা দাস, খোকন দাস ও মিঠুন দাস আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক সুবিরকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT