1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

রাত পোহালেই শপথ ১১ বছর পর নতুন পরিষদ পাচ্ছে ঝিনাইদহ পৌরসভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৭১ বার পঠিত

সাইদুর রহমান ,ঝিনাইদহ প্রতিনিধিঃ
১১ বছর পর ঝিনাইদহ পৌরসভা নতুন পরিষদ পাচ্ছে। আগামীকাল রোববার নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল ১০টায় শপথ বাক্য পাঠ করাবেন বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। সিনিয়র সহকারী কমিশনার মোঃ আবু রাসেল এ তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য গত ১১ সেপ্টম্বর ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী আব্দুল খালেককে পরাজিত করে মেয়র নির্বাচিত হন কাইয়ুম শহরিয়ার জাহেদী হিজল। তিনি নারিকেল গাছ প্রতিক নিয়ে ২৫ হাজার ৭’শ ৫৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন। এছাড়া কমিশনার নির্বাচিত হন ১ নং ওয়ার্ডে টিপু সুলতান, ২ নং ওয়ার্ডে মোঃ আবু বক্কার, ৩ নং ওয়ার্ডে আলাউদ্দীন জোয়ারদার লাড্ডু, ৪ নং ওয়ার্ডে শামসিল আরেফিন কায়সার, ৫ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম মধু, ৬ নং ওয়ার্ডে লিয়াকত হোসেন, ৭ নং ওয়ার্ডে মহিউদ্দীন, ৮ নং ওয়ার্ডে সাদেক আলী ও ৯ নং ওয়ার্ডে রেজাউল করিম রেজা। এছাড়া মহিলা কাউন্সিলর পদে সাবেক কাউন্সিলর ফারহানা রেজা আনজু, বুলবুলি বেগম ও সুফিয়া বেগম নির্বাচিত হন। জানা গেছে, মামলা জটিলতায় ঝিনাইদহ পৌরসভার ভোট প্রায় ১১ বছর বন্ধ থাকার পর নির্বাচন কমিশন তফসীল ঘোষনা এবং গত ১৫ জুন নির্বাচনের তারিখ ধার্য্য করে। কিন্তু নৌকা সমর্থকদের হামলা ও ভয়ভীতির কারণে ১২ জুন নৌকার প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। আদালতের মাধ্যমে আবারো নৌকার প্রার্থীতা ফিরে পান আব্দুল খালেক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT