1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ীঘরে হামলা-ভাংচুর, লুটপাট।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৮৬ বার পঠিত

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ীঘরে হামলা-ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। রাতে সদর উপজেলার কালীচরনপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাবাসী জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের জাহাঙ্গীর মিস্ত্রী ও আলী আকবর শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল রাতে ওই ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বিপ্লবের নেতৃত্বে জাহাঙ্গীর মিস্ত্রির সমর্থক রবিউল ইসলাম, আবু তালেব, মিরাজুল ইসলাম, আরিফুল ইসলামসহ ২০/২৫ জন আলী আকবর শেখের সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালায়। এসময় তারা ওই গ্রামের শওকত মুন্সী, বদিয়ার, নাসিরুল, মাসুদ শেখ, মামুন শেখের বাড়ী, আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়। বর্তমানে বিপ্লবের লোকজনের ভয়ে এখনও অনেকেই বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। বাড়ির বাইরে থাকায় ও বিদ্যুতের মিটার ভেঙ্গে দেওয়ায় ধানের জমিতে পানি দিতে পারছে না তারা।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ সোহেল রানা জানান, ঘটনাটি শুনেছি বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT