1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ডুমুরিয়ার শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নারায়ণ চন্দ্র চন্দ এম,পি পক্ষ থেকে অর্থিক অনুদান বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি খুলনা
খুলনার ডুমুরিয়া উপজেলায় শারদীয় দূর্গা পূজা-২০২২ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল,সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এম,পি এবং পুজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল বৈরাগীর ব্যক্তিগত তহবিল থেকে অর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২৯শে সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় কালিবাড়ি ও মঠ মহাশ্মশান প্রাঙ্গনে আয়োজিত অনুদান বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ, ইউপি চেয়ারম্যান মনোজিত বালা,শিক্ষাবিদ অনন্ত কুন্ডু,শিক্ষক দেবাশীষ দে,অশোক আচার্য্য,তপন সাহা, প্রণব রাহা,সমীর দে গোরা, রঞ্জন কুমার জোয়াদার,পরিতোষ বৈরাগী,মাইকেল রায়,বিভা বিশ্বাস,সহ ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের দুই শতাধিক মন্ডপের পুজা উদযাপন কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিটি পুজা মন্ডপের জন্যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের ২২ হাজার টাকা,নারায়ন চন্দ্র চন্দ এমপি’র ব্যক্তিগত তহবিল হতে ১হাজার টাকা এবং উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি শ্রী নির্মল চন্দ্র বৈরাগীর ব্যক্তিগত তহবিল হতে ৫শ টাকা হিসেবে প্রতিটি মন্দিরে সাড়ে ২৩ হাজার টাকার নগত অনুদান বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT