1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

কালীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৪ বার পঠিত

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে আলোচনা সভাতে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন। প্রধান অতিথি এমপি আনার শেখ হাসিনার জন্মদিনের কেট কাটার পর তার বক্তব্যে বলেন, বাংলার মহিয়সী নারী জননেত্রী শেখ হাসিনা আমাদের অহংকার। যার নিপুন হাতের দেশ পরিচালনায় বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে।

অনুষ্টানে উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, গনমাধ্যমকর্মী, শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্রছাত্রীগন উপস্থিত ছিলেন।

এ অনুষ্টান শেষে একই স্থানে আন্তজার্তিক তথ্য অধিকার দিবস ২০২২ ও বিশ্ব নদী দিবস ২০২২ পালন করা হয়। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা কনফারেন্স রুমে ইউএনও সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্টিত সভাতে এমপি আনার সহ অতিথিদ্বয় দিবসগুলির তাৎপর্ষ তুলে ধরেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT