1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৬ বার পঠিত

সরদার বাদশা নিজস্ব প্রতিনিধি।

খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় জনসচেতনতায় ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে।
২১-৯-২২ বুধবার সকাল ১১ টায় ডুমুরিয়া শরাফপুর সড়কের গোডাউন মোড় এলাকায়,খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় সড়ক দুর্ঘটনা রোধে, ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণের মাধ্যমে যাত্রী ও চালকদেরকে সচেতনত করা হয়।
সড়ক দুর্ঘটনা রোধে সরকারের পাশাপাশি নিরাপদ সড়ক চাই’র কর্মীরা দেশব্যাপী জনসচেতনামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বুধবার সকাল থেকে সড়ক দুর্ঘটনা রোধে, সড়কে শৃঙ্খলা ফেরাতে খুলনা জেলা ট্রাফিক সার্জেন্ট শাহরিয়ার রহমান এর নেতৃত্বে নিরলস ভাবে কাজ করে চলেছে। এসময় সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা রুজু এবং বৈধ কাগজ না থাকায় যানবাহন আটক করে থানা হেফাজতে রাখেন এবং সড়ক আইন মেনে পথ চলার আহ্বান জানিয়ে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সড়কে চলাচলরত যানবাহন চালক, পথচারী, শ্রমিক এবং জনসাধারণের মাঝে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কার্যক্রমের উপস্থিত ছিলেন খুলনা জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট শাহরিয়ার রহমান এবং সঙ্গীয় ফোর্স, নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’র সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, সাংস্কৃতিক সম্পাদক তুষার কান্তি দত্ত, কার্যকরী সদস্য গাজী সোহেল আহমেদ, তাজিমুল ইসলাম সোহেল, আলিমুল ইসলাম,আব্দুর রহমান বেপারী, এম এ জলিল প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT