1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৩ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর : যশোরের ঝিকরগাছা বাজারের রাজাপট্টি এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে আকাশ বিশ্বাস (১৯) নামের এক যুবক নিহত হয়েছে। সে নড়াইল জেলার কালিয়া থানার বি-পাটনা গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে ঝিকরগাছা বাজারের রাজাপট্রি এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে আকাশ বিশ্বাস (১৯) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক ঝিকরগাছা কটাখাল গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে এসে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার পথিমধ্যে ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৭২২০) এর সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নাভারণ হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান জানান, ঝিকরগাছায় দুপুরের সময় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আকাশ বিশ্বাস নামের এক যুবক নিহত হয়েছে। লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পলাতক আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT