1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

আমি না মরা ওরা শান্তি পাবে না”।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮১ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনায় তনুশ্রী মাঝি (১৮) নামে এক কলেজছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

সে আত্মহনন করার পূর্বে সুইসাইড নোটে তিনজনের নাম লিখে আত্মহত্যা করেছে। সে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা গ্রামের দীপক মাঝির মেয়ে। গত ১৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেলে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। তনুশ্রী গড়ইখালী আবু মুছা মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলো। কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএমএস দোহা (বিপিএম) এ তথ্য নিশ্চিত করেছেন।

সুইসাইড নোটের একটি অংশে লেখা ছিল, ‘আমি সঠিকভাবে বাঁচতে চাইছিলাম, কিন্তু পারলাম না। ওরা আমার পেছনে খুব ভালোমতো লাগিছে। আমি না মরা পর্যন্ত ওরা শান্তি পাবে না। শুভ, আলিফ, মিহির ওরা আমাকে বাঁচতে দিলো না।’

তনুশ্রীর বাবা দীপক মাঝি জানান, দুপুরের খাবার খেয়ে নদীর চরের গাছ থেকে কেওড়া পাড়তে যান তিনি। বিকেল সাড়ে ৪টার দিকে জানতে পারেন তার মেয়ে গলায় দড়ি দিয়েছে। দ্রুত বাড়িতে এসে মেয়ের ঘরে দরজা দেওয়া দেখতে পেয়ে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তিনি মেয়ের পা উঁচু করে ধরেন এবং তার মা দড়ি কেটে দেন। তখন বেডে শোয়ানোর সময় মোবাইল দিয়ে চাপা একটি কাগজ দেখতে পান। ওই কাগজে তিনজনের নাম লেখা ছিল।

আমাদী পুলিশ ফাঁড়ির আইসি মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চিঠি পেয়েছি। আত্মহত্যার বিষয়ে কারো প্ররোচনা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএমএস দোহা বলেন, বৃহস্পতিবার বিকেলে তনুশ্রী নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি একটি সুইসাইড নোট লিখে গেছেন। সেখানে তিনজনের নাম উল্লেখ রয়েছে। নোটে হাতের লেখা যাচাই-বাছাই করে দেখতে হবে, লেখাটি ওই ছাত্রীর কিনা। যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১৭/০৯/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT