1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

শ্যামনগর গাবুরায় এক গৃহবধুকে হত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৩১ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা।

রবিবার (২৪ জুলাই) গভীর রাতে গাবুরার সোরা গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তি ৯নং সোরা গ্রামের ইসমাইল গাজীর স্ত্রী তাসকিয়া খাতুন(৩১)।

ইসমাইল গাজীর ভাইয়ের স্ত্রী পারুল বেগম জানান, নিহত নারী তাসকিয়া খাতুন তার সেজো দেবরের স্ত্রী। সংসারে অভাব অনাটনের কারণে বিভন্ন জেলায় দিন মজুরের কাজ করেন, এমনকি ঢাকায় রিক্সা চালাতেও যান ইসমাইল গাজী। ঘটনার রাতে স্বামী ইসমাইল গাজী বাড়ীতে ছিলেন না। তার দুই ছেলে আছে। বড় ছেলে তৃতীয় শ্রেণিতে পড়ে ও ছোট ছেলের বয়স তিন বছর ।

তিনি বলেন, রাত অনুমান ১/২টার দিকে তাসকিয়ার দুই ছেলে ঘরের মধ্যে অনেক সময় ধরে কান্নাকাটি করছিল। এটা শুনে তারা ঘরে গিয়ে দেখে তাসকিয়া ঘরে নেই। ছেলে দুটি খাটের উপর বসে কাঁদছে। তাসকিয়াকে না পেয়ে বাড়ীর সকলে খোঁজা খুঁজি করতে থাকে। এ অবস্থায় খুঁজতে যেয়ে দেখে বাইরে রাস্তার পাশে তাসকিয়ার মৃত দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

এদিকে শ্যামনগর থানা পুলিশ সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতীরা সদর হাসপাতালে প্রেরণ করেছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, হত্যার রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছেন।

রনজিৎ বর্মন
তাং-২৪.৭.২২

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT