1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২১১ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনাঃ
কয়রা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
২৪ জুলাই বেলা ১১ টায় এ উপলক্ষে র‍্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কোমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ ও কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইব্রাহিম আলী। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আমিনুল হক। শিক্ষক বরুন কুমার বৈরাগীর পরিচালনায় ‘নিরপদ মাছে ভরবো দেশ বঙ্গবুন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, মৎস্য ব্যবসায়ী শফিকুল ইসলাম, মৎস্য চাষী সঞ্জয় গাইন, বজলুল করিম প্রমুখ।

আলেচনা শেষে পরিষদের পুকুরে দেশীয় প্রজাতির বিভিন্ন প্রকার মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, মৎস্য ব্যবসায়ী, মৎস্যচাষী সহ পেশাজীবি সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ২৪/০৭/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT