1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

শ্যামনগরের নকশীকাঁথা জেলার শ্রেষ্ঠ যুব সংগঠনের অনুদান পেল প্রতিমন্ত্রীর নিকট থেকে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২০৫ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকশীকাঁথা মহিলা সংগঠন সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন হিসাবে নির্বাচিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক শ্রেষ্ঠ যুব সংগঠন হওয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রলায়ের যুব কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক গ্রহণ করলেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটরিয়ামে অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপির নিকট থেকে অনুদানের চেক গ্রহণ করেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব ড.মোঃ জাফর উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আজহারুল ইসলাম খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ নুজহাত চৌধুরী। নকশীকাঁথা জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন নির্বাচিত হওয়ায় শ্যামনগরের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিনন্দন জ্ঞাপন করেছেন।
নকশীকাঁথার পরিচালক বলেন অনুদানের টাকাটি এলাকায় নিরাপদ সবজি উৎপাদন প্রকল্প গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে নকশীকাঁথা ২০২২ সালে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জাতীয় পল্লী উন্নয়ন স্বর্ণ পদক -২০১৩ গ্রহণ করেন।

ছবি- জাতীয় ক্রীড়া পরিষদ ঢাকায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপির নিকট থেকে অনুদানের চেক গ্রহণ করছেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT