1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন ।

বকশীগঞ্জে ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনা নিয়ে এসপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১৭৯ বার পঠিত

বকশীগঞ্জে ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনা নিয়ে এসপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
সোমবার দুপুর ১ টায় মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশের উদ্যোগে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী, শিক্ষক রাজিউল হাসান লাভলু , মজনু মাষ্টার প্রমুখ।
মতবিনিময় সভায় এসপি নাছির উদ্দিন আহমেদ জানান, নির্বাচনের দিন যারা পুলিশের গাড়ি পুড়িয়েছে তাদের ছাড় দেওয়ার সুযোগ নেই। তবে নিরীহ কোন ব্যক্তিকে পুলিশ অযথা হয়রানি করবে না । সেদিন দুষ্কৃতিকারীদের ভাল মানুষরা যদি সহিংসতা করতে বাঁধা দিতেন তাহলে এ পরিস্থিতি হতো না। নিরপরাধ কোন ব্যক্তি যদি এখনো ঘরের বাইরে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করছি আপনারা ঘরে ফিরে আসুন।
আপনারা আমাদের সহযোগিতা করুন। যারা অপরাধ করেছে তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হবে। আমি আশ্বস্ত করে বলছি যারা এঘটনার সাথে জড়িত নয় তাদেরকে হয়রানি করা হবে না।
পাশাপাশি যদি কোন ব্যক্তি আপনাদের সরলতার সুযোগ নিয়ে অর্থ হাতিয়ে নিতে চায় তাহলে আমাকে জানান পুলিশ ওই দুষ্টু চক্রকে আইনের আওতায় আনবে।
উল্লেখ্য গত ৫ জানুয়ারি মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে একটি পক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের পিকআপ ভ্যান ও ৩ টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এঘটনায় মেরুরচর, ভাটি কলকিহারা, ফকির পাড়া ও বাঘাডুবা গ্রামের নামীয় ৯২ জন ও অজ্ঞাত ১৬০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে পুলিশ। এরপর থেকে এসব এলাকার মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় পুলিশের উদ্যোগে নিরপরাধ ব্যক্তিদের ঘরে ফিরতে একাধিকবার সভা করা হয়।
***
বকশীগঞ্জে সম্মানী ভাতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলী
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলী।
সোমবার দুপুরে বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন শিক্ষার্থীর মাঝে সম্মানী ভাতার অর্থ বিতরণ করা হয়।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা।
বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি)¯িœগ্ধা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলমগীর আজাদ, বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক, সহকারী লাইব্রেরিয়ান মাহমুদা আক্তার, বকশীগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ,প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের জুলাই থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ হাজার টাকা থেকে ২০ হাজার করলে বকশীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আফসার আলী ভাতার টাকা প্রতি মাসে অসহায় , দুস্থদের মাঝে বিলিয়ে দেওয়ার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় প্রতি মাসেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে ভাতার টাকা বিতরণ করে যাচ্ছেন তিনি।

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ, জামালপুর
০১৯১৭৫০০৫০৯
১৭.০১.২০২২ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT