1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়। বিলাইছড়িতে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত। সদ্য খননকৃত হরিহর নদের পাড় ধ্বসে মণিরামপুর ফাজিল মাদ্রাসার বহুতল ভবনে ফাঁটল। কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ।

কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

‎‎কেশবপুর হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত এবং ওয়ার্ড ভিত্তিক মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। যশোরের কেশবপুর উপজেলার ১১ নম্বর হাসানপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর-২৬) বিকেলে ৪টায় হাসানপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ওই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন, ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইলিয়াসুর রহমান।
‎প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক ছাত্রনেতা ও কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা রফিকুল ইসলাম।
‎এছাড়াও বক্তব্য ও উপস্থিতি ছিলেন, ইউনিয়নের সাবেক আমির মাস্টার হাফিজুর রহমান, ইউনিয়ন কোষাধ্যক্ষ মাওলানা আফসার উদ্দিন, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের রুকন, সভাপতি, কর্মী ও নেতৃবৃন্দ।
‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, মুশফিকুর রহমান। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন, ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মুহিউদ্দীন মোঃ আলী হামজা।
‎সম্মেলনে প্রধান অতিথি সাইদুর রহমান সাইদ ইউনিয়ন পরিষদের ওয়ার্ডভিত্তিক সদস্য (মেম্বার) প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত প্রার্থীরা হলেন— ১১ নং হাসানপুর ইউনিয়ন জামাত ইসলামি চেয়ারম্যান প্রাথী মাওঃ ইলিয়াসুর রহমান।
‎অনুষ্ঠান ১ নম্বর ওয়ার্ড (বুড়িহাটী উত্তর): মোঃ আনিসুর রহমান। ২ নম্বর ওয়ার্ড (বুড়িহাটী দক্ষিণ): মাওলানা খবির উদ্দীন। ‎৩ নম্বর ওয়ার্ড (কাবিলপুর ও আওয়ালগাতী): আব্দুর গফুর। ৪ ও ৫ নম্বর ওয়ার্ড: প্রার্থী ঘোষণা করা হয়নি। ৬ নম্বর ওয়ার্ড (টিটাবাজিতপুর): নুরুজ্জামান, ৭ নম্বর ওয়ার্ড (নেহালপুর): মাওলানা মোখলেছুর রহমান( সহ-সুপার নেহালপুর মাদ্রাসা )। ৮ নম্বর ওয়ার্ড (বগা মহাদেবপুর): আলী হোসেন বাবুল। ৯ নম্বর ওয়ার্ড (মমিনপুর): ডাঃ সেলিম রেজা, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মধ্যে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে নুরজাহান খাতুন। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে জাহানারা খাতুন এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে নাছিমা খাতুনের নাম ঘোষণা করা হয়।
‎বক্তারা কর্মীদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ছবিঃ
২৫/০৯/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT