1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচী শুরু। কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে  আলোচনা সভা। কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন। কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান।

পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৫ বার পঠিত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধ ও নান্দনিক পরিবেশ গড়ে তোলার লক্ষে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। মণিরামপুর পৌরসভার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
শনিবার সকাল ১০ টায় শুরু হওয়া এই অভিযানে প্রেসক্লাব চত্বরের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। জমে থাকা বর্জ্য অপসারণ, ঝোপঝাড় কাটা এবং ড্রেনেজ ব্যবস্থা সচল করার মাধ্যমে প্রাঙ্গণটিকে সুশৃঙ্খল রূপে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মণিরামপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমীন এবং পৌরসভার কর্মচারীগন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস,এম মজনুর রহমান, সম্পাদক মোতাহার হোসেন সাংবাদিকবৃন্দ। পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকালে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শুধু সরকারি বা পৌরসভার প্রচেষ্টায় একটি শহরকে সম্পূর্ণ পরিষ্কার রাখা সম্ভব নয়। এজন্য সামাজিক, পেশাজীবী, রাজনৈতিক, ব্যবসায়ী সংগঠনসহ সকল নাগরিককে সচেতন ও সোচ্চার হতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT