1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা।

নওগাঁর ধামইরহাটে দুই বাংলার মিলনমেলা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১৭৫ বার পঠিত

নওগাঁর ধামইরহাটে দুই বাংলার মিলনমেলা

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ), প্রতিনিধিঃ-
নওগাঁর ধামইরহাট সীমান্তে মহামারি করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে দুই বাংলার মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় কয়েক হাজার মানুষ স্বজনদের একনজর দেখার জন্য ভীড় করেন।
রোববার (১৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার আগ্রাদ্বিগুন বিওপির মেইন পিলার নং-২৫৭ এর অভ্যন্তরে কাউটিপাড়া নামক সংলগ্ন মাঠের কাঁটাতারের দুই পার্শ্বে উৎসবমূখর পরিবেশে দুই বাংলার মানুষ মিলনমেলায় অংশগ্রহণ করে।
মিলন মেলায় প্রতিবছরই ভারতের গেইট খুলে দিলে তারা বাংলাদেশের সীমানায় এসে বিভিন্ন পণ্য আদান-প্রদান করে। এবার মহামারি করোনা ভাইরাসের নতুন রুপ ওমিক্রনের জন্য গেট খুলে দেয়া হয়নি। উৎসবমূখর পরিবেশে সকাল থেকে আত্নীয় স্বজনরা উপস্হিত হয়ে অপেক্ষা করলেও দুপুরের পর মাত্র ৩০ মিনিটের জন্য কাঁটাতারের দুই পার্শ্বে অবস্থানের মধ্য দিয়ে স্বজনেরা দুর থেকেই একনজর দেখা করতে পেরেছেন। দুই বাংলার কয়েক হাজার মানুষের সমাগম দুই দিকে হলেও প্রিয়জনদের কাছে না পেয়ে অনেকেই বুকে হতাসা নিয়ে ফিরে গেছেন।
এ বিষয়ে সাহাপার থেকে আসা বৃদ্ধা শেফালি বেওয়া জানান, আমার ছোট ছেলে সে স্ত্রী সন্তান নিয়ে ভারতে বসবাস করে। অনেক বছর পরে ছেলেকে দেখবো বলে সকাল থেকে বসে আছি কিন্তু মনের আশা পূরণ হলো না। আমার ছেলেটাকে কাছে থেকে একনজর দেখতেও পেলাম না।
এদিকে আগ্রাদ্বিগুণ বিওপির বিজিবি সদস্যরা সকাল থেকে সাধারণ মানুষদের বিভিন্ন ভাবে সর্তকর্তা প্রদান করেন। পাশাপাশি ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা মাইকিং এর মাধ্যমে মিলনমেলায় উপস্থিত জনসাধারনদের সমাগম রক্ষার্থে চেষ্টা করেছেন।

সন্তোষ কুমার সাহা
ধামইরহাট, নওগাঁ
০১৭১৩-৭০২৮২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT