1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন শ্রীবরদী সরকারি কলেজ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ২৩০ বার পঠিত

এস.এম.আরফান আলী:
৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২২ এ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হলেন শেরপুর জেলার শ্রীবরদী সরকারি কলেজ। মেলায় ৪টি প্রজেক্ট উপস্থাপনা করে কলেজের কয়েকজন ক্ষুদে বিজ্ঞানী। তাদের উদ্ভাবনী শক্তিকে উপস্থাপনা করেন এই মেলার সাহায্যে। দুইদিন ব্যাপী এই মেলায় অংশ নেন, ৭ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১ টি কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। ১৩ই জানুয়ারি (বৃহস্পতিবার) পুরুষ্কার বিতরণীর মাধ্যমে সমাপনী ঘটে বিজ্ঞান মেলার। উক্ত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নিলুফা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার শ্রীবরদী, অতিথি জনাব এ ডি এম শহিদুল ইসলাম চেয়ারম্যান, উপজেলা পরিষদ, জনাব মোহাম্মদ আলী লাল, মেয়র শ্রীবরদী পৌরসভা, জনাব মোঃ রেজুয়ান, জেলা শিক্ষা অফিসার শেরপুর, জনাব রুহুল আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব মোঃ মোশারফ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার, জনাব রুবিয়া বেগম, সহকারী প্রধান শিক্ষক, শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশন উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT