1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

রামগড়ে বেড়াতে এসে ধর্ষণের শিকার কিশোরী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৯৭ বার পঠিত

রামগড়ে বেড়াতে এসে ধর্ষণের শিকার কিশোরী

মোঃ মোজাম্মেল হোসাইন
রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে প্রেমিকের সাথে বেড়াতে এসে ধর্ষণের শিকার পনের বছরের কিশোরী। বৃহষ্পতিবার(১৩ জানুয়ারি)দিবাগত রাতে ভিকটিম কিশোরী নিজে বাদী হয়ে প্রেমিক নাঈম মজুমদারকে (২২)আসামী করে রামগড় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।নাঈম রামগড় পৌরসভার ৮ নং ওয়ার্ডের বলিটিলার নুরুল আমীন মজুমদারের ছেলে এবং সোনাইপুল বাজারের একটি কাপড়ের দোকানের কর্মচারি।পুলিশ মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।ধর্ষক প্রেমিক গা ঢাকা দিয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, নাঈম মজুমদারের সাথে মোবাইলে পরিচয়ের পর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে রামগড়ের পার্শ্ববর্তী ফটিকছড়ির বাগান বাজারের বড়বিলের বাসিন্দা ভিকটিম ওই কিশোরী (১৫)। গত ১০ জানুয়ারি বিকেলে বেড়ানোর কথা বলে প্রেমিকাকে রামগড়ে ফোন করে ঢেকে আনে নাঈম। ঐদিন রামগড়ের বিভিন্ন স্থানে ঘুরাঘুরির পর রাত ৮ টার দিকে পৌরসভার বলিটিলা এলাকায় এক আত্মীয়র বাড়িতে নিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে নাঈম। পরে রাত পৌনে ৯টার দিকে ইজিবাইক ভাড়া করে ওয়াইফাপাড়া গ্রামে কিশোরীকে তার এক বান্ধবীর বাড়িতে পাঠিয়ে দেয় নাঈম।পরদিন ওই কিশোরী তার বাবা- মাকে ঘটনাটি জানায়। স্থানীয় একটি সূত্র জানায়, কিশোরীর আত্মীয়স্বজন প্রেমিক নাঈমের অভিভাবককে ঘটনাটি জানালে তারা এক লক্ষ টাকায় ধর্ষণের ঘটনার দফারফার প্রস্তাব দেয়। ভিকটিমের পরিবার বিয়ে ছাড়া অন্য কোনভাবে সমঝোতায় রাজী নাএমন সিদ্ধান্ত জানালে নাঈমের পরিবার ওই কিশোরীকে বিয়ে করাতে অসন্মতি জানায়।এ অবস্থায় অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী ভিকটিম কিশোরী বুধবার গভীর রাতে রামগড় থানায় উপস্থিত হয়ে নাঈম মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করে।
রামগড় থানার ওসি(তদন্ত)রাজীব কর বলেন,বৃহষ্পতিবার(১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় ভিকটিম নিজে বাদী হয়ে এজাহার দাখিল করে। রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজুর পর ঐ রাতেই পুলিশ আসামীকে গ্রেফতার করতে অভিযান শুরু করে।তবে আসামী নাঈম মজুমদার গা ঢাকা দেয়ায় এখনও তাকে গ্রেফতার করা যায়নি।মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে বৃহষ্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT