1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

ভুয়া চিকিৎসকের হাতে মা ও নবজাতকের মৃত্যুৱ অভিযোগ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৯২ বার পঠিত

ভুয়া চিকিৎসকের হাতে মা ও নবজাতকের মৃত্যু

মোঃ সাইফুল আলম বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জাহাঙ্গীর নামে এক ভুয়া চিকিৎসকের অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১জানুয়ারি) রাতে জেলা শহরের একতা নার্সিং হোম নামে ক্লিনিকে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রতিবাদে ঝড় বইছে।

স্বজন ও এলাকাবাসি জানান, সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ী গ্রামের মকলেশ উদ্দিনের প্রসুতি স্ত্রী নাসিমা বেগম (৩০) কে বুধবার বিকেলে শহরের একতা নার্সিং হোম ক্লিনিকে ভর্তি করানো হয়। ক্লিনিক কর্তৃপক্ষের পরামর্শে ভুয়া চিকিৎসক জাহাঙ্গীরকে চুক্তির পর ওই ক্লিনিকে সন্ধ্যায় অপরাশেন করান। অপরাশনের সময় ভুয়া চিকিৎসকের ভুলে অতিরিক্ত রক্ত খনন হলে চিকিৎসক পালিয়ে যান। পরে ক্লিনিক কর্তৃপক্ষ উপায় না পেয়ে রোগীকে দ্রুত একটি এ্যাম্বুলেন্সে করে অনত্র পাঠাতে চাইলে রোগী ও শিশুটি মারা যায়।

এ ঘটনার পর স্থানীয়রা ক্লিনিক ঘেড়াও করে প্রতিবাদ জানালে কৌশলে সবাই পালিয়ে যায়। নিরুপায় হয়ে পরে অপারেশন করাতে আসা দরিদ্র পরিবারে সবাই সুরাহা ছাড়াই মা ও শিশুর লাশ নিয়ে বাড়িতে যান স্বজনরা। এমন মৃত্যু মেনে নিতে না পারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক প্রতিবাদের ঝড় বইতে শুরু করে। তবুও প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়নি কোন ব্যবস্থা।

স্বাস্থ্য সংশ্লিস্টরা জানান, এমবিবিএস ডাক্তার না হলেও তিনি পিএসডি করেছেন দাবি করে জাহাঙ্গীর দীর্ঘ দিন ধরে বিভিন্ন ক্লিনিকে অপারেশন চালিয়ে আসলেও স্বাস্থ্য বিভাগ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। আর সেকারনে দু’বছরে জেলার সুশ্রী নাসিং হোম, সেভেন ডে ক্লিনিকসহ বিভিন্ন ক্লিনিকে অপারেশন করাতে গিয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছে।

এবিষয়ে জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অপারেশন ভাল হয়েছে। রোগীর অবস্থা আগে থেকেই খারাপ ছিল। রিপোর্ট করে কি হবে এর আগে আমি জেলও খেটেছি তার পরেও আমি অপারেশন করবোই। তবে তিনি তার বৈধ কোন কাগজপত্র দেখাতে রাজি হয়নি।

জেলা স্বাস্থ্য বিভাগে শীর্ষ কর্মকর্তা সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ জানান, জাহাঙ্গীরের ভুল অপারেশনে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। থানায় তার বিরুদ্ধে মামলাও হয়েছিল জেলও খেটেছিল শুনেছি। আমি এ জেলায় নতুন তার বৈধ কাগজপত্র আছে কি না খতিয়ে স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনা কমিটির সিন্ধান্তে করে ব্যবস্থা গ্রহন করা নেয়া হবে।

এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত প্রদক্ষেপ গ্রহন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT