1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

রায়গঞ্জের নিমগাছীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৯২ বার পঠিত

রায়গঞ্জের নিমগাছীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ আতিকুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী বাজারে রায়গঞ্জ থানা কর্তৃক আত্মহত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন মুক্ত সমাজ গড়তে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে বিট পুলিশিং সমাবেশে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল ইমরান রহমান, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, রায়গঞ্জ থানার তদন্ত ওসি কমল কুমার দেবনাথ। এছাড়াও সোনাখাড়া ইউনিয়নের সকল এলাকার উল্লেখযোগ্য সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের পুরুষ ও নারী, জনপ্রতিনিধি, ছাত্র-ছাত্রী, শিক্ষক, মসজিদের ইমাম সহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।

বিট পুলিশ সমাবেশে নারী নির্যাতন ও ধর্ষণ, আত্মহত্যা বিরোধী প্রচার প্রচারণা ও বক্তব্য প্রদানের মাধ্যমে জনসাধারণকে নারী নির্যাতন ও ধর্ষনের বিরুদ্ধে এগিয়ে আসার আহবান জানানো হয়। এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন থাকার জন্য আহবান জানানো হয়। এছাড়াও করোনা ভাইরাস মোকাবেলার জন্য মাস্ক ব্যবহার সহ বিভিন্ন সচেতনতামূলক তথ্য নিয়ে এলাকাবাসীর সাথে আলোচনা করা হয়।

উক্ত সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান রহমান বলেন, দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে চলেছে। দেশের সেবায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সাথে জনগণের কল্যাণে সচেষ্টভাবে কাজ করছে বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT