1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

রংপুরে বস্তিবাসীদের মানববন্ধন-অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৮৪ বার পঠিত

রংপুরে বস্তিবাসীদের মানববন্ধন-অনুষ্ঠিত।
রিয়াজুল হক সাগর। রংপুর জেলা প্রতিনিধিঃ। রংপুর নগরীর সাতমাথা রেলওয়ে বস্তির ভুমিহীনদের পুনর্বাসন না করে উচ্ছেদের অপতৎপরতা বন্ধের দাবিতে বস্তিবাসীদের উদ‍্যোগে আজ সকাল ১১ টায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।
বস্তিবাসী আব্দুল মতিন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক এডভোকেট পলাশ কান্তি নাগ,বস্তিবাসী বেলাল হোসেন,সোহেল মিয়া,শেফালী বেগম,চায়না বেগম,শহীদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই পরিবারসমুহ রেলওয়ে সংলগ্ন বস্তিতে জীবনের ঝুঁকি নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এই বস্তিবাসীদের নিজস্ব কোন ভিটা-মাটি নাই। পুনর্বাসন ব‍্যতীত উচ্ছেদ করা হলে তাদের পথে বসা ছাড়া কোন উপায় থাকবে না। দীর্ঘদিন থেকে জেলা প্রশাসক তথা সরকারের বিভিন্ন দপ্তরে দাবি জানানো হলেও পুনর্বাসন করা হয়নি। অথচ শত শত একর খাস জমি ক্ষমতাসীন ও ক্ষমতা বহির্ভুত রাজনৈতিক প্রভাবশালী ভূমিদস‍্যুদের দখলে। খাস জমির অধিকার একমাত্র ভুমিহীন মানুষদের।
বক্তারা,অবিলম্বে সাতমাথা রেলওয়ে বস্তিবাসীদের পুনর্বাসনের দাবি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT