1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক।

ঝিকরগাছা উপজেলা আ’লীগের সাথে একযোগ হয়ে কাউন্সিলর প্রার্থীদের নিকট নৌকায় ভোট চাওয়ার আহবান

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৬৬ বার পঠিত

ঝিকরগাছা উপজেলা আ’লীগের সাথে একযোগ হয়ে কাউন্সিলর প্রার্থীদের নিকট নৌকায় ভোট চাওয়ার আহবান

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর : আগামী ১৬ জানুয়ারী যশোরের ঝিকরগাছা পৌর নির্বাচনে নৌকার প্রতীকের বিজয়ের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের আয়োজনে পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় সকল কাউন্সিলর প্রার্থীদের নিজের ভোটের পাশাপাশি নৌকা মার্কার ভোট চাওয়ার জন্য আহবান করেছেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় উপজেলা ডাকবাংলোয় মতবিনিময়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের পৌর নির্বাচনে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুর কাদের আজাদ, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাছিমুল হাবীব শিপার, সাবেক প্রচার সম্পাদক মোর্ত্তজা ইসলাম বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির, বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, জেলা পরিষদের সদস্য ইকবাল আহম্মেদ রবি, উপজেলা যুবলীগের সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, জাফিরুল হক, জুলফিকার আলী ভুট্টো, পৌর যুগ্ম আহ্বায়ক আলিমুল মৃধা সহ পৌর নির্বাচনের ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডের সকল কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। উল্লেখ্য, মতবিনিময়ের শেষে উপজেলা আওয়ামীলীগের পৌর নির্বাচনে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থীদেরকে সাথে নিয়ে উপজেলার মোড় হতে পারবাজার এবং পারবাজার হতে উপজেলার মোড়ের যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশের ব্যবসায়ী ও জনসাধরণের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণের মাধ্যমে ভোটের আহবান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT