1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম:
নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক।

ডুমুরিয়ায় সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৬৯ বার পঠিত

ডুমুরিয়ায় সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ।

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি
খুলনা বিভাগ

বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন কর্তৃক ফ্রী মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা এবং দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।(১০শে জানুয়ারি) সোমবার ৭পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এবং ৬ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে বটিয়াঘাটার প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ফ্রী মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়। জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ,এনডিসি এ, এফডব্লিউসি,পিএসসি উক্ত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন ও উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন । এ ছাড়াও জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ শীতকালীন প্রশিক্ষণ ২০২১-২০২২ উপলক্ষ্যে ৭ পদাতিক ডিভিশনের অধিনস্থ ৬ পদাতিক ব্রিগেডের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে তিনি ডুমুরিয়ার খর্ণিয়ার আংগারদোহা চায়না ক্যাম্প এলাকায় দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন । শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ৬ পদাতিক ব্রিগেড এর কমান্ডার , ব্রিগেডিয়ার জেনারেল এস এম আনোয়ার হোসেন , এএফডব্লিউসি , পিএসসি উপস্থিত ছিলেন । করোনাকালীন এই প্রতিকূল পরিস্থিতিতে সেনাবাহিনীর এরুপ মানব সেবামূলক মহৎ কার্যক্রমের ফলে অত্র এলাকার মানুষ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT