1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় দুটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৮৪ বার পঠিত

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় দুটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন

মোঃ সাইফুল আলম বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ- ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানায় দুই ইউনিয়নে দুটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধনের মধ্যদিয়ে এলাকার মানুষের স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত সৃষ্টি হয়েছে। জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেনের প্রচেষ্টায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৩ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেন পাড়ায় ও রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মার্কেটে সু-বিশাল ২টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ করেন গ্রীন ইন্টারনেশনাল নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপনের মধ্যদিয়ে শিশু, নারী ও বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষায় আশার আলো জাগিয়েছে। যার কারনে রুহিয়া পশ্চিম ইউনিয়ন ও রাজাগাঁও ইউনিয়ন ছাড়াও আশেপাশের এলাকার মানুষ সহজেই চিকিৎসা সেবা পাবেন বলে মনে করেন, উপ পরিচালক, ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আবদুল্লাহ। ক্ষীতেন্দ্র মহন সেন (কে এম সেন) রুহিয়া পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রনির্মাণে ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন পরিবারের সদস্যরা ৩৪ শতক জায়গা ও ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকারের পরিবারে ৩৩ শতক জায়গা দানের মাধ্যমে খামিজা খাতুন রাজাগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দুটি স্থাপিত হয় বলে জানিয়েছেন গ্রীন ইন্টারনেশনালের স্বত্তাধিকারী সালাউদ্দীন বাদশা। আজ সকাল ১১টায় উপ পরিচালক, ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আবদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সাংসদ রমেশ চন্দ্র সেনে এমপি। রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, মাহবুবুর রহমান, জেলা প্রশাসক, ঠাকুরগাঁও, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ঠাকুরগাঁও, সাদেক কুরাইশী, সভাপতি, জেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান জেলা পরিষদ, ঠাকুরগাঁও, এ.এফ.এম আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, দিনাজপুর। নুর নেওয়াজ, সিভিল সার্জন, ঠাকুরগাঁও। দীপক কুমার রায়, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, ঠকুরগাঁও। এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ, ঠাকুরগাঁও। মোশারুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক, সদর উপজেলা আওয়ামী লীগ, পার্থ সারথি সেন, সভাপতি, রুহিয়া থানা আওয়ামী লীগসহ অনেকে। পরে অতিথিবৃন্দ ফলক উন্মোচন করে হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের নির্মান কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীসহ হাসপাতালের চিকিৎসক, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সেবক সেবিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

তারিখঃ ১০/০১/২০২২ ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT