1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম:
নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক।

ঝালকাঠিতে হেফাজত নেতার বিরুদ্ধে জমি দখল করে বিক্রয়ের অভিযোগ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৭৬ বার পঠিত

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে হেফাজত নেতার বিরুদ্ধে জমি দখলের পরে মামলা এবং স্থানীয় সালিশ চলমান থাকা অবস্থায় বিক্রয়ের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে তারই নিকটাত্মীয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের হলরুমে সোমবার সকাল ১১টার দিকে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মো. মাকসুদুর রহমান। এসময় তার সাথে ছিলেন ভাতিজা মো. ফয়জুল্লাহ, মুহিব্বুল্লাহ জারিফ, নাফিস মাহমুদ অয়ন প্রমুখ। মাকসুদুর রহমান উপজেলা সদরের বাইপাস এলাকার মৃত এসাহাক তালুকদারের ছেলে।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, হেফাজতের ঝালকাঠি জেলা কমিটির সাধারণ সম্পাদক ও রাজাপুর দারুল উলুম কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ক্বারী বেলায়েত হোসেন ও আমরা একই বংশের লোক। তার পিতা আব্দুল শুক্কুর তালুকদার আমার চাচা এবং ক্বারী বেলায়েত হোসেন চাচাতো ভাই। ধর্মীয় মুখোশের আড়ালে লুকিয়ে থাকা নোংড়ামি জমিজমা সংক্রান্ত বিরোধ না থাকলে বুজতেই পারতাম না। গত ২০২০ সালের ৩০জানুয়ারী রাজাপুর মৌজার জেএল নং-৪৭, এসএ খতিয়ান নং- ১৬৬৯, দাগ নং- ৪৭৯৪, এ আমার ৫শতাংশ জমি মাদ্রাসার ছাত্রদের নিয়ে জোর করে দখল করে নেয়। অথচ এই জমির পরিবর্তে ৪৭৮০ দাগ থেকে মাদ্রাসার রাস্তার জন্য ৩শতাংশ এবং ৪৭৬৬ দাগ থেকে ৩শতাংশ জমি ভোগ দখল করে আসছে। এ নিয়ে বিরোধ শুরু হলে ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নং-১৯৪/২০২০) চলমান রয়েছে।

মাকসুদুর রহমান কান্না জড়িত কণ্ঠে আরো জানান, সকলের ভক্তি, শ্রদ্ধা ও পছন্দের মানুষটি সাধারন মানুষের ধর্মভীরুতা ও সরলতার সুযোগে অর্জিত দান-ছদকার টাকা দিয়ে জোরপুর্বক জমি দখল করে মামলা পরিচালনার কাজে ব্যয় করছে। ক্বারী বেলায়েত হোসেনের চাপে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবীও জানায়।

উল্লেখ্য, এর পুর্বেও জমি দখলের অভিযোগে ক্বারী মো. বেলায়েত হোসেনর বিরুদ্ধে অন্য ব্যক্তিদের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অভিযুক্ত হেফাজত নেতা ক্বারী বেলায়েত হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, এরকম কোন ঘটনাই ঘটেনি। সমাজে হেয়প্রতিপন্ন করতে আমাকে জড়িয়ে এমনটা করা হয়েছে।
4 hours ago · Sent from Messenger
সায়েম আকন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT