1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

সোনাগাজীর চরচান্দিয়া মাকে জবাই করে হত্যা করেছে ঘাতক ছেলে আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২২৮ বার পঠিত

ইউসুফ মুন্সী, স্টাফ রিপোর্টারঃ

ফেনীর সোনাগাজীতে নিজ সন্তানের হাতে বটি দিয়ে জবাই করে খুন করা হয়েছে আমেনা বেগম (৫০) নামের এক হতভাগা মাকে। রবিবার দুপুর ১ টার দিকে সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের বড় ধলি গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিক এ ঘটনায় ছেলে নূর করিম রাসেল (২৮) কে আটক করেছে। নিহত আমেনা বেগম ওই গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম রিপন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, রাসেল একজন মানসিক প্রতিবন্ধি ও মাদকাসক্ত। তবে বেশ কিছুদিন সে কিছুটা সুস্থ ছিলো। সকালে সে তার মায়ের কাছে টাকা চেয়ে না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ঘরের সামনে পড়ে থাকা বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেছে। এতে তার মায়ের মাথা ঘাড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম নতুন ফেনীকে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে রাসেল কে আটক করা হয়েছে। জবাইয়ের ঘটনায় বটি উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, আটককৃত রাসেল মানসিক প্রতিবন্ধি বলে স্বজনরা জানিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT