1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

জামিয়া নূর হোসেন মহিলা মাদরাসা পরিদর্শন করেন – মসিক মেয়র ইকরামুল হক টিটু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২০৩ বার পঠিত

মোঃকামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি

ময়মনসিংহ মহিলা মাদরাসা শিক্ষা বোর্ড এর অধীনে আজ ০৯ জানুয়ারী ২০২২ তারিখ রবিবার থেকে ২য় সাময়িক পরীক্ষা শুরু। এর মাঝে ময়মনসিংহের চরাঞ্চলের কয়েকটি ইউনিয়নের মহিলা মাদরাসা গুলি ১ম, ২য় সাময়িক ও বার্ষিক পরীক্ষায় বেফাকের ক্লাস ব্যতিত বাকী ক্লাস গুলির পরীক্ষা নিয়ে থাকে এ বোর্ডটি।

জানা গেছে, গতকাল ০৮ জানুয়ারী ২০২২ তারিখ শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু মহোদয় এর আগমন উপলক্ষে ফুলেল শুভেচছা জানান ময়মনসিংহ সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের চর ভবানী পুর গ্রামের জয় বাংলা বাজারস্ত ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া নূর হোসেন মহিলা মাদরাসার প্রিন্সিপাল মুফতী নূরে আলম সিদ্দিকী।

এ সময় ছাত্রলীগ নেতা মোঃ বরকতউল্লাহ সানি, হাসানুর রহমান শিপন, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, সভাপতি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ময়মনসিংহ, বোর্ড কর্তৃপক্ষ, মাদরাসার কমিটিবৃন্দ ও এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত আগমন উপলক্ষে মাননীয় মেয়র ইকরামুল হক টিটু জামিয় নূর হোসেন মহিলা মাদরাসা’র পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষার যাবতীয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। মেয়র বলেন, আমি উক্ত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে যাবতীয় কার্যক্রম ও চরাঞ্চলের শিক্ষার মান উন্নত করতে সর্বোপরি যথেষ্ট চেষ্টা করবো।

মেয়র আরও বলেন কওমী শিক্ষা কার্যক্রম হলো দুনিয়া ও আখেরাতের পুঁজি। একদিন সকলকেই চলে যেতে হবে এ দুনিয়া থেকে পরলোকে। কুরআন হাদিস জাননে ওয়ালা হুজুরগণকে সম্মান করি। কেননা তাঁরা হলো রাসূল সা. এর ওয়ারীস। আমি উনাদেরকে খুব ভালোবাসি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT