1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

জাতীয় সরকারের’ দাবিতে জেএসডির সমাবেশ ও বিক্ষোভ:

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৫১ বার পঠিত

৮ জানুয়ারি ২০২২
প্রেস বিজ্ঞপ্তি
‘জাতীয় সরকারের’ দাবিতে জেএসডির
সমাবেশ ও বিক্ষোভ:
১৮ জানুয়ারি সারাদেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা:

মার্কিন নিষেধাজ্ঞার দায়
প্রতিষ্ঠানের নয় -সরকারের
……..….আ স ম রব

‘জাতীয় সরকারের’ দাবিতে সমাবেশে আ স ম আবদুর রব বলেন ‘গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার কারণে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ ৭ জনের উপর র্মাকিন নিষেধাজ্ঞা রাষ্ট্রকে কলংকিত এবং সংকটগ্রস্থ করেছে। এর জন্য মূলত রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা রাজনৈতিক সরকারই দায়ী।
সরকারের বেআইনি আদেশ ও সরাসরি নির্দেশ ছাড়া প্রজাতন্ত্রের কর্মচারীরা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত হওয়ার কথা নয়। সুতরাং নিষেধাজ্ঞার দায় সরকারের। সরকার রাষ্ট্রকে বিপদে ফেলে ক্ষমতা আরো দীর্ঘায়িত করতে চাচ্ছে। সরকারের অবৈধ কাজের জন্য আজ রাষ্ট্র বিপদে পড়েছে। সরকার অবৈধভাবে ক্ষমতায় থেকে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। তিনি আরো বলেন, শুধু তাই নয় রাতের আঁধারে ভোট কারচুপির সরকার লজ্জাজনকভাবে বিজয়ের বর্ষপূর্তি উদযাপন করছে। জাতীয় স্বার্থ রক্ষার কোনো ইচ্ছা বা সামর্থ্য কোনটাই এই সরকারের নেই। তাই জাতীয় সরকার ছাড়া সংকট উত্তরণের কোন বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে না। অবৈধ সরকার পতনের পর সম্ভাব্য রক্তপাতের ভয়াবহতা কোন একক দলীয় সরকার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তাই সকল পক্ষের উচিত রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে জাতীয় সরকার প্রস্তাবনা নিয়ে সংলাপ শুরু করা।

আ স ম রব আগামী ১৮ জানুয়ারি সারাদেশের জেলা ও মহানগরে জাতীয় সরকারের দাবিতে জে এসব ডির ‘মানববন্ধন’ কর্মসূচি ঘোষণা করেন।

জাতীয় প্রেসক্লাবের সম্মুখে ঢাকা মহানগর জেএসডির সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারী সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, মোঃ সিরাজ মিয়া, মিসেস তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, মোহাম্মদ তৌহিদ হোসেন, অ্যাডভোকেট কে এম জাবির, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, মতিউর রহমান মতি, অ্যাডভোকেট সৈয়দা ফাতেমা হেনা, আব্দুল্লাহ আল তারেক, মিজানুর রশীদ চৌধুরী, তৌফিকুজ্জামান পীরাচা প্রমুখ।

সভায় ছানোয়ার হোসেন তালুকদার বলেন ‘জাতীয় সরকার’ গঠনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক উন্নত নৈতিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের সূচনা হবে, একটি নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলার দ্বার উন্মোচিত হবে ।
মোঃ সিরাজ মিয়া বলেন বিদ্যমান রাজতন্ত্র বিদায় করার লক্ষ্যে গণজাগরণ সৃষ্টি করতে হবে।এই গণজাগরণের মাধ্যমে জাতির নৈতিক শক্তি পুনরুজ্জীবিত করে বাঙালির তৃতীয় জাগরণকে বেগবান করতে হবে।

তানিয়া রব বলেন জাতীয় সরকার’ গঠন হবে রাজনৈতিক দল, পেশাজীবী সমাজ শক্তি ও নাগরিক সমাজের সংলাপের মাধ্যমে।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন জাতীয় সরকার রাষ্ট্রের ধ্বংসপ্রাপ্ত মৌলিক প্রতিষ্ঠানগুলোকে পুনরুদ্ধার ও পুনর্গঠন করার উপায় নির্ধারণ করবে এবং সাংবিধানিক সংস্কারের প্রস্তাব উত্থাপন করবে।

সভাপতির ভাষণে কামাল উদ্দিন পাটোয়ারী বলেন বিদ্যমান অবৈধ সরকারের বিদায়ের পর সাংবিধানিক শূন্যতা ও রাজনৈতিক সঙ্কট পূরণ করবে জাতীয় সরকার।

মানববন্ধন ও সমাবেশ শেষে আ স ম রব এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বার্তা প্রেরক
ইঞ্জিনিয়ার মোঃ আবুল মোবারক।
দপ্তর সম্পাদক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি

1 hr · Facebook for Android · Public

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT