1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচী শুরু। কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে  আলোচনা সভা। কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন। কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান।

বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণ-হত্যা মামলার আসামি নিহত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ২৯৭ বার পঠিত

যশোর প্রতিনিধি:
যশোরে দু’দল মাদক ব্যবসায়ীর ‘বন্দুকযুদ্ধে’ শামীম (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি শিশু আফরিন তৃষা ধর্ষণ ও হত্যা মামলার আসামি বলে দাবি করেছে পুলিশ।

বুধবার (৬ মার্চ) ভোরে যশোর শহরতলীর খোলাডাঙ্গার সোহরাবের রাইস মিলের পাশ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ সময় একটি ওয়ান শুটারগান ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত শামীম ওই এলাকার বাসিন্দা।

কোতয়ালি থানা পুলিশের ওসি অপূর্ব হাসান জানান, ভোর সাড়ে ৩টার দিকে পুলিশ খবর পায় শহরতলীর খোলাডাঙ্গার সোহরাবের রাইস মিলের কাছে দু’দল মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধ চলছে। ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। সেখান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পরে পুলিশ শনাক্ত করে নিহত ওই যুবকের নাম শামীম। সে খোলাডাঙ্গার শিশু আফরিন তৃষা ধর্ষণ ও হত্যায় জড়িত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT