1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

ডুমুরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ মহিলার মৃত্যু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৫৩৮ বার পঠিত

ডুমুরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ মহিলার মৃত্যু

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি
খুলনা বিভাগ

ডুমুরিয়ায় চুকনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চুকনগর-খুলনা মহাসড়কের চাকুন্দিয়া গ্রামের দোকানঘর নামক স্থানে এদূর্ঘটনা ঘটে। সে ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের মৃত এরশাদ আলী শেখের স্ত্রী খাদিজা বেগম (৬৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চুকনগর-খুলনা মহাসড়কের চাকুন্দিয়া গ্রামের দোকানঘর নামক স্থানে রাস্তা পার হচ্ছিল বৃদ্ধ মহিলা। এসময় খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগতি সম্পন্ন একটি মালবাহী ট্রাক বৃদ্ধ মহিলাকে স্বজোরে ধাক্কা দেয়।

ট্রাকের ধাক্কায় মহিলা ট্রাকের সামনে মহাসড়কের উপর ছিটকে পড়লে পিছনের চাকার সামনে পড়ে প্রায় ৫শ গজ টানতে টানতে নিয়ে মাজার উপর দিয়ে চাকা উঠে যায়। এঘটনায় ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। এঘটনায় মহাসড়কের উপর মহিলার মাথার খুলি ও শরীরের মাংসের টুকরো ছড়িয়ে আছে।

এ ব্যাপারে খর্ণিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান জানায়, লাশটি দেখে চেনার উপায় নেই। একারনে পরিবারের দাবির মুখে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT