1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু। নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত।

ধামইরহাটে চাচার হাত ভেঙ্গে দিলো ভাতিজা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১৯৯ বার পঠিত

ধামইরহাটে চাচার হাত ভেঙ্গে দিলো ভাতিজা

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-
নওগাঁ জেলার ধামইরহাটে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচার হাত ভেঙ্গে দিয়েছে ভাতিজা। মারপিটের ঘটনায় চাচা সহ ৪ জন জখম হয়েছেন। গুরুত্বর অবস্থায় চাচা জিল্লুর রহমানকে রামেক হাসপাতালে রেফার্ড করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ, রবিবার ১২ ডিসেম্বর সকাল ১০ টায় খেলনা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার লোদিপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে জিল্লুর রহমান পরিবারের লোকজন নিয়ে ডোবায় মাছ ধরছিলেন, উক্ত সম্পত্তি নিজের দাবী করে প্রতিপক্ষ মৃত সিরাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান, বকুল হোসেন, হারুন ও শাহেব আলী গং চাচা জিল্লুর রহমানের (৫৯) উপর অতর্কিত ভাবে হামলা চালায়। হামলায় মারপিটের একপর্যায়ে চাচা জিল্লুর রহমানের হাত ভেঙ্গে দেয় ভাতিজারা। এ সময় তাকে হামলাকারীদের কাছ থেকে উদ্ধার করতে এলে জিল্লুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩২), মাহাবুর রহমান (২৮) ও জামাই নুরনবী (৩০) জখম হয়। স্থানীয়দের সহযোগিতায় জখমীদের ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মারাত্বক জখমী জিল্লুর রহমানকে রামেক হাসপাতালে রেফার্ড করেন।

এ ঘটনায় ধামইরহাট থানার ওসি কেএম রাকিবুল হুদা জানান, লিখিত অভিযোগ পেয়েছি, দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT