1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ।

কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন।

গাজীপুর কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে কাবাডি প্রতিযোগিতায় দুর্দান্ত জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে গাজীপুরস্থ শহীদ বরকত স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলায় কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক দল মুখোমুখি হয় গাজীপুর সদর থানা কমিউনিটি পুলিশের দলের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় গাজীপুর সদরকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে কালীগঞ্জের দলটি।
উত্তেজনাপূর্ণ খেলায় কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক দল গাজীপুর সদর থানা কমিউনিটি পুলিশের দলকে পরাজিত করে। এ জয়ের মধ্য দিয়ে দলটি প্রতিযোগিতার সেমিফাইনালে উত্তীর্ণ হয়।
খেলায় কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আমিরুল ইসলাম। দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন নাদিমুল ইসলাম। জয়ের পর কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
জয়ের পর কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারের প্রতি ধন্যবাদ জানিয়েছেন কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের প্রধান উপদেষ্টা গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন, কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের সভাপতি মো. হুমায়ুন কবির মাষ্টার ও সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু।
তারা আশা প্রকাশ করেন, প্রতিযোগিতার পরবর্তী ধাপেও কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT