1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

কি খাচ্ছেন? দুধের বদলে পামওয়েল-রঙ-সুজি-গাম মিশিয়ে বাঘা বাড়ী ঘি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৮৭ বার পঠিত

সোনাই ডেস্কঃ চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৫০০ লিটার ভেজাল ঘি ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাটহাজারী পৌরসদরের এগারো মাইল এলাকায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

রুহুল আমিন বলেন, কারখানায় পামওয়েল, রঙ, সুজি এবং বিভিন্ন ধরনের গাম দিয়ে ভেজাল ঘি তৈরি করা হতো। এরপর সেগুলো বাঘাবাড়ী স্পেশাল খাঁটি গাওয়া ঘি, গোল্ডেন এসপি, গোল্ডেন পিএম, গোল্ডেন স্পেশাল, আর এস রাজেশ ঘোষ সুপার বাঘাবাড়ী- এসব নাম ব্যবহার করে বাজারজাত করা হয়। হাটহাজারী পৌরসদরের কয়েকটি দোকানে বিক্রির জন্য রাখা এসব ঘি পাওয়া গেছে।

অভিযানে কারখানার মালিককে না পেয়ে ১৫০০ লিটার ভেজাল ঘি জব্দ করে ধ্বংস করা হয়েছে, জানান তিনি। এ সময় হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নিয়াজ মোর্শেদ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT