1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

সরিষাবাড়ীতে স্বাভাবিক প্রসব সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ১৮৫ বার পঠিত

 

 

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি :

 

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৭নভেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে ও এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের ব্যবস্থাপনায় উপজেলা (নির্বাচন অফিস সংলগ্ন) পরিষদ হল এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী, সেবাদানকারী ও জনপ্রতিনিধিরা অংশ নেন।

 

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের (ঢাকা) পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) ডা. মোঃ শরিফ, প্রোগ্রাম ম্যানেজার ডা. জয়নাল হক, জামালপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. সাজদা-ই-জান্নাত, জেলা সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজী মোহাম্মদ রফিকুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। সার্বক্ষনিক প্রসব সেবা জোরদার করা গেলে শিশু ও মাতৃ মৃত্যুর হার কমে আসবে বলে কর্মশালায় বক্তারা মত প্রকাশ করেন।

 

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহকারি কমিশনার (ভুমি) ফাইযুল ওয়াসীমা নাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, মেডিকেল কর্মকর্তা (এমসিএইচ-এফপি) ডা. অজিত কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT