1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

বেনাপোলে বিপুল পরিমান গাঁজা সহ আটক-১

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৯২ বার পঠিত

মোঃ সাগর হেসেন, বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাত সাড়ে ১০টার সময় সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ২ কেজি গাঁজা সহ আকাশ (২৪)নামে এক পাচারকারীকে আটক করেছে। সে বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে ।

বিজিবি জানায়,গোপন সংবাদে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান গাঁজার চালান এনে যশোর নেওয়া জন্য সাদিপুর সীমান্তে একটি বাগানে অবস্থান করছে। এ।ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার মনির হোসেন , ল্যান্স নায়েক আব্দুর রহমান, ল্যান্স নায়েক নজরুল ইসলাম সহ বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২কেজি গাঁজা সহ আকাশ নামে এক মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয় ।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক ২ কেজি গাঁজা সহ আকাশ নামে এক পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান , আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT