1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষক নিহত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯
  • ৩২৭ বার পঠিত

সোনাই ডেক্স:চট্টগ্রামে এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন এক ধর্ষক পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) গভীর রাতে ফিরিঙ্গিবাজার মেরিনার্স রোডে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, এ ঘটনায় রাতে একজনকে গ্রেফতার করা হয়। নিহত শাহাবুদ্দিন ও গ্রেফতার শ্যামল দে পেশায় গাড়ি চালক। গত ২৭ জানুয়ারি তারা দু’জন অস্ত্রের ভয় দেখিয়ে এক মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

ওসি আরও জানান, গতকাল (সোমবার) তারা ওই মেয়েটিকে আবার তুলে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি জানার পর পুলিশ অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। পরে রাতে চকবাজারের ডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে শ্যামলকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে শাহাবুদ্দিনকে আটক করতে পুলিশের একটি দল ফিরিঙ্গিবাজারে অভিযানে যায়। এ সময় সে পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সেখানে শাহাবুদ্দিনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

অভিযানে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে, জানান ওসি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT