1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

কসবা সীমান্তে অনুপ্রবেশের সময় ৯জন আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯
  • ৩২৬ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবার সালদানদী সীমান্ত দিয়ে শুক্রবার গভীর রাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৯ জনকে আটক করেছে বিজিবি। শনিবার দুপুরে আটকদের কসবা থানা পুলিশে সোর্পদ করা হয়।

আটকদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন শিশু, চারজন নারী। এরা হলেন- খোকন (৪০), হরিজন (৬০), জয়দন (৪৫), বিবিচরণ (৫০), পারবতী দাস (৩০), রুপালী দাস (১০), কৃষ্ণ দাস (৭), স্বরবাণী (১১) ও মধুসূদন (৯)। আটকরা সবাই হবিগঞ্জ জেলার নাগরিক।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক জানান, আটকদের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়। তারা গত সপ্তাহে বিনা পাসপোর্টে বেড়ানোর উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল। শুক্রবার রাতে পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফিরে আসার সময় বিজিবি তাদের আটক করে। অবৈধভাবে ভারত এবং বাংলাদেশে আসা যাওয়ায় সহযোগিতা করার দায়ে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের আলফাজ মিয়ার ছেলে মো. খোকন মিয়াকেও (দালাল) আটক করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় সালদা বিজির ক্যাম্পের ল্যান্স নায়েক মো. আব্দুর রহিম বাদী হয়ে অবৈধভাবে বিনা পাসপোর্টে দুই দেশে আসা-যাওয়ার অপরাধে থানায় মামলা দায়ের করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT