1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

মাধবপুরে এসিড সন্ত্রাসের শিকার দুই বোন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯
  • ৩৩৬ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে দুর্বৃত্তের ছুড়া এসিডে ঝলসে গেছে দুই বোন। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে ঘরের গ্রিল ভেঙ্গে ঘুমন্ত দু-বোনের উপর অজ্ঞাত দুর্বৃত্তরা এসিড ছুড়ে মারে। পরে পরিবারের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত ডাক্তার তাদের ঢাকা প্রেরণ করেন। খবর পেয়ে শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের এখলাছ মিয়ার মেয়ে হাবিবা আক্তারকে প্রায় ১০ মাস পূর্বে বিয়ে দেয়া হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সায়েক গ্রামের ছায়েদ আলীর ছেলে মুমিন মিয়ার সাথে। বিয়ের তিন মাস পরই হাবিবা তার শ^শুর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে আসেন। গত ১৫ দিন আগে পারিবারিকভাবে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) হাবিবা প্রতিদিনের ন্যায় রাতে খাবার শেষে ছোট চার বোনকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ২টার দিকে কে বা কারা ঘরের গ্রিল ভেঙ্গে তাদের উপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তের ছোড়া এসিডে হাবিবা আক্তার (২০) ও তার ছোট বোন স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী আয়েশা আক্তার (১০) ঝলসে যায়।

তাদের শোর-চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে তাৎক্ষণিক দু-বোনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুর রহমান সোহাগ তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন।

জরুরী বিভাগে কর্মরত ডা. সাইফুর রহমান জানান, দু’বোনই এসিডে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বড় বোন হাবিবা আক্তারের মুখের প্রায় ৭০ শতাংশ ঝলসে গেছে। তার অবস্থা আশংকাজনক। এছাড়াও ছোট বোন আয়েশার শরীরের বিভিন্নস্থানে এসিড পড়েছে। দু’জনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, দুর্বৃত্তদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT