1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

কয়রায় গলায় দড়ি দিয়ে যুবকের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৬৭ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

কয়রায় রাতের আঁধারে গলায় দড়ি দিয়ে সনৎ কুমার মণ্ডল (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

এ ঘটনাটি ঘটেছে ১১ অক্টোবর, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় উপজেলার মহারাজপুর ইউনিয়নের উত্তর মঠবাড়ী গ্রামের দোল মন্দির এর পাশে। সে ভূবন (গোঁসাই) মন্ডল এর দুই পুত্রের মধ্যে ছোট। তার ৩ বছরের একটি কন্যা সন্তান আছে।

 

পরিবার সূত্রে জানা যায়, পরিবারের অভাব অনটনের কারণে গভীর রাত আনুমানিক ৩ টার সময় ঘুম থেকে উঠে মাছ ধরতে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু মঙ্গলবার সকালে তার ঘরের পাশে রাস্তার ধারে শোজনা গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ দেখতে পায়। খবর পেয়ে মঠবাড়ী ক্যাম্প ইনচার্জ ঘটনাস্থলে এসে লাশটি গাছ থেকে নিচে নামান।

এলাকাবাসীর ধারনা অভাবের তাড়নায় পারিবারিক খুঁটিনাটি নিয়ে কোন্দলের কারণে গলায় দড়ি দিতে পারে। কারণ এলাকার কাহারো সাথে কোনো শত্রুতা নেই সনৎ মণ্ডলের। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

মঠবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইব্রাহিম হোসেন বলেন, ধারণা করা হচ্ছে অভাব অনটনের কারণে আত্মহত্যা করেছে। তবে সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হবে।

 

কয়য়া থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

কয়রা, খুলনা প্রতিনিধি

তারিখঃ- ১২/১০/২১ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT