1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

নেত্রকোণায় ভাড়াটিয়া সেজে লাখ টাকা নিয়ে উধাও এক যুবক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৫৪ বার পঠিত

শামীম তালুকদার ।

 

নেত্রকোণা জেলা শহরের কাটলী উত্তরপাড়া এলাকার ব্যবসায়ী মোঃহাবিবুর রহমান জামালের বাসায় ভাড়াটিয়া সেজে প্রবেশ করে সখ্যতা গড়ে নগদ ১লাখ টাকা ও মালামাল নিয়ে পালিয়ে গেছে কথিত রমান নামে জনৈক যুবক।এ ব্যাপারে শনিবার সন্ধ্যায় নেত্রকোণা মডেল থানায় অভিযোগ করেছেন মোঃহাবিবুর রহমান।

অভিযোগে জানা গেছে, জেলা শহরের উত্তর কাটলীর ধান ব্যবসায়ী মোঃহাবিবুর রহমান জামালের পূর্ব পরিচিত সুমনের সাথে পরিচয়ের সুবাদে কথিত রুমান গত ৩০সেপ্টেম্বর এক রুম বাসা ভাড়া নেয়। পরে হাবিবুর রহমান ও বাসার অন্যদের সখ্যতা গড়ে ওঠে। এরই মধ্যে মোবাইলের পার্টসের ব্যবসার লোভ দেখায় কথিত রমান। গত শুক্রবার হাবিবুর রহমান ও তার স্ত্রী বাসায় না থাকার সুযোগে ড্রয়ার খুলে ১লাখ টাকা ও প্রায় ২৫হাজার টাকা মূল্যের ক্রয় করা মোবাইল পার্টস নিয়ে পালিয়ে যায়।এ ব্যাপারে মোঃহাবিবুর রহমান শনিবার সন্ধ্যায় নেত্রকোণা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

‌নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ)( ওসি) খন্দকার শাকের আহমেদ জানান,এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে।বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT