1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

মৌলভীবাজারের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯
  • ৩৩৬ বার পঠিত

উপজেলার কুরমা চা বাগানের এক শ্রমিকের ঘর থেকে শনিবার রাতে মূর্তিটি উদ্ধার করা হয় বলে মৌলভীবাজার বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন জানান।

তিনি বলেন, গোপন খবরে জগদীশ রাজধরের ঘর থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়।পরে সেটি কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

জগদীশ মূর্তিটি পাচারের জন্য সংগ্রহ করেছিলেন বলে বিজিবির এ কর্মকর্তা জানান।

তবে জগদীশের ভাষ্য, মূর্তিটি পূর্ব পুরুষের আমল থেকেই তাদের কাছে রয়েছে।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, “তিন কেজি ৮৫০ গ্রাম ওজন এবং ১২.০৫ ইঞ্চি উচ্চতার কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি বাজার মূল্য আনুমানিক তিন লাখ ৮৫ হাজার টাকা।”

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।-বিডিনিউজ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT