1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু। নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত।

অপরাধ দমনে আপনাদের সেবায় পুলিশ সর্বদা প্রস্তুত  : ওসি মামুন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৩ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে থানা পুলিশের আয়োজনে উপজেলার আমরুল ইউনিয়নে জনসচেতনামূলক সভায় থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অপরাধ দমনে আপনাদের সেবায় পুলিশ সর্বদা প্রস্তুত।

 

সোমবার (১৩ সেপ্টেম্বর) শাজহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে থানার চৌকস পুলিশ অফিসার এসআই শামীম হাসান, এস আই আলামিন সহ সঙ্গীয় ফোর্স ও গ্রাম পুলিশকে সাথে নিয়ে উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট মোবার মার্কেট, গোবিন্দপুর বাজার ও নগরহাটে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

 

সভা চলাকালে উপস্থিত জনসাধারণ ক‍ে তিনি আরও বলেন, আপনারা যেন শান্তিতে রাতে ঘুমাতে পারেন তার জন্য এলাকায় সারা রাত জেগে থানার অফিসার ও ফোর্স, গ্রাম পুলিশের সঙ্গে নিয়ে বেশ কিছু লোকজন এলাকা পাহারা দিয়ে থাকেন । আপনাদের সেবায় যেন ত্রুটি না থাকে সে কারনে আমি নিজেও পাহারা দিয়ে থাকি৷ আপনারা আতংকিত হবেন না, সচেতন হোন, তথ্য দিয়ে অপরাধ দমনে পুলিশকে সাহায্য করুন। এ সময় তিনি বলেন, অযথা মানুষকে আতংকিত ও পুলিশকে হয়রানি করার জন্য যারা কাজ করছেন তারা অন্যায় করছেন। তিনি ইউনিয়নের সকল পর্যায়ের মানুষের সহযোগিতা কামনা করেন।

 

উক্ত সভায় এলাকাবাসীর মাঝে জনসচেতনামূলক বক্তব্য রাখেন, থানার চৌকস পুলিশ অফিসার এসআই শামীম হাসান, আমরুল ইউনিয়নের চেয়ারম্যান আছাদুজ্জামান অটল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা, ইউনিয়ন যুবলীগ সভাপতি নজরুল ইসলাম নয়ন, ইউপি সদস্য উজ্জল হোসেন প্রমুখ ৷

 

এসময় উপস্থিত জনসাধারণ সকলেই অফিসার ইনচার্জ শাজাহানপুর কে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

পরিশেষে বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে ৷ আপনাদের শান্তিতে বসবাস করার লক্ষ্যে অপরাধ দমনে শাজাহানপুর থানা পুলিশের অভিযান অব্যহত আছে এবং চলমান থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT