1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচী শুরু। কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে  আলোচনা সভা। কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন। কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান।

গাজীপুরে ভুয়া বিচারক গ্রেফতার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
  • ৩৭৭ বার পঠিত

গাজীপুরে ভুয়া বিচারক গ্রেফতারস্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কাপাসিয়ায় রাসেদুল ইসলাম নামের এক ভুয়া বিচারককে আটক করেছে থানা পুলিশ। উপজেলার বাড়িষাব ইউনিয়নের গিয়াসপুর বাজার সংলগ্ন এলাকা থেকে গত রোববার (২ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়।

এলাকাবাসী জানায়, সে দীর্ঘ ৭ বছর যাবৎ নিজেকে সাতক্ষীরা আদালতের ৩য় সহকারী জজ পরিচয় দিয়ে স্থানীয় লোকজনকে চাকুরি দেওয়া ও তাদের নামে রুজুকৃত মামলা নিষ্পত্তি, খালাস, জামিন ইত্যাদি করে দেওয়ার কথা বলে প্রতারণা করে প্রচুর টাকা হাতিয়ে নেয়। এসব বিষয়ে অনেকেই তাকে সন্দেহ করেন।

জানা গেছে, রাসেদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে কিছুদিন গাজীপুর জজ কোর্টে প্র্যাকটিস করেন এবং পরে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনে (বিজেসি) পরীক্ষা দেন। তবে উত্তীর্ণ হতে পারেননি। তবে দাবি করতেন, উত্তীর্ণ হয়ে সহকারী জজ হিসাবে চাকুরি করেন।

এ বিষয়ে এসআই রাসেল কবির বাদী হয়ে কাপাসিয়া থানার মামলা (ধারা ১৭০/৪২০) দায়ের করেন। পরে রাসেদুল ইসলামকে আদালতে সোর্পদ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT