1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

পাবনায় আওয়ামীলীগের দুইগ্রুপের সংঘর্ষঃ নিহত ২-

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮
  • ৩৮৮ বার পঠিত

।।স্টাফ রিপোর্টার।।
পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার পাবনা সদর উপজেলার ভারারায় এ ঘটনা ঘটে।
এর আগে পাবনার সাঁথিয়ায় আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই পুলিশ রয়েছেন। বিক্ষোভ মিছিল বের করা নিয়ে রবিবার দুপুরে এ সংঘর্ষ হয়।

গুলিবিদ্ধরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান (৫০) ও পথচারী মারুফা খাতুন (২৩)।আহত দুই পুলিশ হলেন এসআই সাইফুল ইসলাম (৫০) ও কনস্টেবল সোহাগ মাহমুদ (৩০)। বাকি দুজনের নাম জানা যায়নি। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদ্য শেষ হওয়া জেলা পরিষদ নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম মিরাজ গ্রুপের মধ্যে বিরোধ দেখা দেয়। নির্বাচনের দিন সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সানের ব্যক্তিগত অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় মেয়র মিরাজকে আসামি করে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন তপন হায়দার। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়।

মামলা ও আগুন দেওয়ার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল বের করে দুইপক্ষের সমর্থকরা। মিছিলটি পৌর সদরের ইসলামি ব্যাংকের সামনে পৌঁছালে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাধে। এ সময় দুইজন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ছয়জন। বিক্ষোকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হন দুই পুলিশ।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT